লোহাগড়ায় ১২ ইউপিতে নৌকা পেলেন যারা
আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
১২ ইউপিতে যারা মনোনয়ন (নৌকা) পেয়েছেন তারা হলেন- ১নং নলদী ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ (পাখি), ২নং লাহুড়িয়া ইউনিয়নে মোসা. ফাতেমা খানম, ৩নং শালনগর ইউনিয়নে মো. লাবু মিয়া, ৪নং নোয়াগ্রাম ইউনিয়নে মুন্সি জোসেফ হোসেন, ৫নং লক্ষ্মীপাশা ইউনিয়নে কাজী বনি আমিন, ৬নং জয়পুর ইউনিয়নে সাইফুল ইসলাম সুমন, ৭নং লোহাগড়া ইউনিয়নে নাজমিন বেগম, ৮নং দীঘলিয়া ইউনিয়নে নীনা ইয়াসমিন, ৯নং মল্লিকপুর ইউনিয়নে শাহিদুর রহমান শহীদ, ১০নং কোটাখোল ইউনিয়নে হাচান আল মামুন, ১১নং ইতনা ইউনিয়নে শেখ সিয়ানুক রহমান এবং ১২নং কাশিপুর ইউনিয়নে শেখ মো. মতিয়ার রহমান।
এর আগে গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এরপর লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে মোট ৯৩ জন আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী ২৩ ডিসেম্বর উক্ত ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
Link Copied