নাঙ্গলকোট ইউপি যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৬নং মক্রবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফজালুর রহমান খোকনের সঞ্চালনায় সোমবার (২৪ মে) মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান কার্যালয় মক্রবপুর বাজারে মক্রবপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. জাহাঙ্গীর আলম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেচার উদ্দিন নেছার, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সফিউল আলম সুমন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মহিন উদ্দিন মহিন, মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফখরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শরিফ প্রমুখ।
বর্ধিত সভা শেষে ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা যুবলীগ সভাপতি নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আব্দুল মালেক বলেন, ২০১৯ সালে মক্রবপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন হয়েছে। সম্মেলনে নির্বাচিত হন সভাপতি দোলায়ার হোসেন মেম্বার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আফজালুর রহমান। এরপর ২০২০ সালে কারণবশত আরো একটি কমিটি আমাদের কাছ থেকে নিয়ে যায়। কিন্তু বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এসসিএ-এর নির্দেশে ২০২০ সালের কমিটি বাতিল করে ২০১৯ সালের কমিটি বহাল রাখি এবং পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত এ কমিটি বহাল থাকবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার