ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় ২ মেয়র ও ১০ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১১-২০২১ বিকাল ৫:৪৮

পাবনায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় দুই মেয়র ও ১০ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহাদ বাবু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কারাদেশপ্রাপ্তরা হলেন- পাবনার বেড়া পৌরসভার আব্দুল বাতেন এবং ফজলুর রহমান, ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের জুয়েল চৌধুরী, সাহাপুর ইউনিয়নের একলাক হোসেন বাবু, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের আনিসুর রহমান আনিস, চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের হাফিজুর রহমান, হরিপুর ইউনিয়নের আফজাল হোসেন, মূলগ্রাম ইউনিয়নের শহিদুল ইসলাম, গুনাইগাছা ইউনিয়নের রজব আলী বাবলু, হাবিবুর রহমান, হান্ডিয়াল ইউনিয়নের গোলজার হোসেন, বিলচলন ইউনিয়নের আকতার হোসেন।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় দলীয় প্রাথমিক সদস্যপদ হতে এদের বহিষ্কার করা হয় এবং এসব বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ না করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়