ধামরাইয়ে সিভিল সার্জন মঈনুল আহসানের টিকাদান কার্যক্রম পরির্দশন
ধামরাইয়ে একেএইচ ইকো অ্যাপারেলস লি. পোশাক শ্রমিকদের কোভিড-১৯-এর টিকা প্রদান শুরু হয়েছে। রোববার (২১ নবেম্বর) দুপুরে ধামরাইয়ের একেএইচ ইকো অ্যাপারেলস লি.-এর এই টিকাদান কার্যক্রম পরির্দশন করেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মঈনুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা, আবাসিক মেডিকেল অফিসার ডা. তিতাস, একেএইচ ইকো অ্যাপারেলস লি.-এর ডিজিএম আরিফ চৌধুরী, এইচআর অ্যাডমিন ইমাম আল মামুন প্রমুখ।
ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মঈনুল আহসান জানান, প্রথম দিন দুই হাজার ডোজ টিকা একেএইচ ইকো অ্যাপারেলস লি.-এর পোশাক শ্রমিকদের দেয়া হবে। পর্যায়ক্রমে ধামরাই উপজেলাসহ ঢাকা জেলার সকল পোশাক কারখানার শ্রমিকদের এ টিকার আওতায় আনা হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied