গাইবান্ধায় অর্ধদিবস হরতাল পালিত
ব্যবসায়ী হাসান আলী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণসহ ৪ দফা দাবি বাস্তবায়নে গাইবান্ধায় পালিত হয়েছে অর্ধদিবস হরতাল। ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’-এর ডাকে জেলা শহরে আজ বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলে দুপুর ২টা পর্যন্ত। দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন হরতাল সমর্থকরা।
হরতালের সমর্থনে শহরের অধিকাংশ ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখেছেন। সকাল থেকে শহরজুড়ে দফায় দফায় হরতালকারীরা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন। হরতালকে কেন্দ্র করে শহরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অর্ধদিবস হরতাল চললেও শহরে প্রশাসনের তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি।
গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলীকে অপহরণ করে বাড়িতে টানা ১ মাস ৫ দিন আটক রাখেন দাদন ব্যবসায়ী জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মাসুদ রানা। পরে হাসানের স্ত্রী তার স্বামীকে উদ্ধারের জন্য সদর থানায় অভিযোগ করলেও পুলিশ তাকে উদ্ধার না করে উল্টো মাসুদ রানার কাছেই হাসানকে তুলে দেয়।
পরবর্তীতে গত ১০ এপ্রিল মাসুদ রানার বাড়ি থেকে হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাসানের স্ত্রী বাদী হয়ে সদর থানায় মাসুদ রানাসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর মাসুদ রানাকে পুলিশ আটক করলেও অপর দুই আসামি এখনো পলাতক।
এমএসএম / জামান
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন