ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পোস্ট থেকে আয় করার ফিচার নিয়ে এলো টুইটার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১২:১৮

প্রযুক্তি বাজারে টিকে থাকতে একের পর এক ফিচার নিয়ে আসছে টুইটার। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটার। ফেসবুক, ইনস্টাগ্রামের পর এবার টুইটারের প্রোফাইল থেকেও রোজগার করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি নতুন এই ফিচার নিয়ে এলো জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মও টুইটার।

একটি বিশেষ পদক্ষেপ করলেই আপনাকে টুইটারেও অর্থসাহায্য করতে পারবেন সবাই। নতুন ফিচারের সাহায্য়েই আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারবেন এই ব্যবস্থা। গত সেপ্টেম্বরে আইওএস ইউজারদের জন্য চালু হয়েছে ‘টিপস’ নামের ফিচারটি। সম্প্রতি টুইটারের তরফে ঘোষণা করা হয়েছে এবার অ্যান্ড্রয়েড ডিভাইসেও মিলবে টিপস। তবে এখনই ওয়েবে এটি পাওয়া যাবে না। কেবলমাত্র আইওএস ও অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে টিপসকে।

 

চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার টুইটার প্রোফাইলে এই সুবিধা পাবেন-

> প্রথমে আপনার ফোনে টুইটার অ্যাপটি খুলুন।
> আপনার প্রোফাইলে যান।
> তারপর ‘এডিট প্রোফাইল’ বাটনে ক্লিক করুন। সেখানে টিপসে ট্যাপ করুন।
> এরপর সংস্থার ‘জেনারেল টিপিং পলিসি’-তে সম্মতি দিন। তারপর টিপস অন করে রাখুন।
> এবার যে থার্ড পার্টি সার্ভিসটি যুক্ত করতে চান সেটিকে জুড়ে দিন।
> এখন কেউ আপনাকে আর্থিক সহায়তা করতে চাইলে তিনি টুইটারও তা করতে পারবেন। আপনার প্রোফাইলে জুড়ে রাখা টিপস অপশনে ক্লিক করে টাকা পাঠানো তো যাবেই। এমনকি বিটকয়েনও পাঠানো যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন