ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১২:১৯

অনেক সময় ভুলবশত মোবাইল থেকে গুরুত্বপূর্ণ অনেক ছবি, ভিডিও বা অডিও ফাইল ডিলিট হয়ে যায়। আবার মেমোরি কার্ড ফরম্যাট হয়ে যায় কোনো কারণ ছাড়াই। এভাবে স্মার্টফোন থেকে হারিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্যসহ প্রয়োজনীয় অনেক ছবি। যদি ছবিগুলো আগেই গুগল ড্রাইভে স্টোর করে রাখেন তাহলে আর এ অসুবিধায় পড়তে হবে না আপনাকে।

যে কোনো মোবাইল থেকে আপনার গুগল ড্রাইভ অ্যাকাউন্ট লগইন করে হারিয়ে যাওয়া ছবিগুলো দেখতে পারবেন। মোবাইল হারিয়ে গেলে কিংবা নষ্ট হলেও আর চিন্তা নেই। জেনে নিন কীভাবে গুগল ড্রাইভে ছবি রাখতে পারবেন-

> গুগল ড্রাইভে ছবি রাখার জন্য আপনাকে প্রথমে গুগল ড্রাইভে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য আপনি জিমেইল অ্যাকাউন্ট এর সাহায্যে গুগল ড্রাইভে লগইন করুন।

> এরপর + আইকনের ওপর ক্লিক করলে আপনি যে কোনো ছবি গুগল ড্রাইভে রাখতে পারবেন।

> এরপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে Upload অপশনে ক্লিক করার পর, যে ছবিটি গুগল ড্রাইভে রাখতে চান সেটির ওপর ক্লিক করুন।

> ছবিটির ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল ড্রাইভে আপনার ছবিটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এরপর আপনি মোবাইল থেকে ছবিটা ডিলিট করে দিলেও, নির্দিষ্ট ছবিটি আপনার গুগল ড্রাইভে থেকে যাবে।

> যদি গুগল ড্রাইভে ফোল্ডার তৈরি করে তার মধ্যে ছবি রাখতে চান, তাহলে + Plus আইকনটিতে ক্লিক করুন। Folder অপশনে গিয়ে, নতুন একটি ফোল্ডার তৈরি করুন। নিজের পছন্দমতো একটি নাম দিতে পারেন ফোল্ডারটির।

> এবার সেই ফোল্ডারের ভেতরে গিয়ে, পুনরায় প্লাস আইকনের সাহায্যে আপনার ছবিটিকে আপলোড করে দিন।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন