ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের একাধিক অভিযোগ


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ৩:৩২

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জায়গাসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা পরিষোদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইদ্রিছ মিয়ার বিরুদ্ধে জায়গা দখলের একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। বুধবার (৯ জুন) সকালে আব্দুল মালেক বাদী হয়ে চট্টগাম পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর আগে গত ৭ এপ্রিল একই জায়গার জন্য মোরশী সূত্রে জায়গার মালিক জসীম উদ্দীন বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চনহরা মৌজার জেএল নং ১০৮, আরএস নং ২০৫৬, বিএস ৪৯৮৫/৪৯৮৭ দাগের জায়গা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। উপজেলা বিএনপির প্রভাবশালী সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ মিয়া ও হাফেজ আহম্মদ লোকজন নিয়ে আব্দুর মালেক ও মো. জসীম উদ্দিনকে প্রাণনাশের হুমকি দিয়ে মাদ্রাসা নির্মাণের কথা বলে আরএস ২০৫৬ বিএস ৪৯৮৫/৪৯৮৭/৪৯৮৪/৪৯৮৬ দাগের জায়গা জোরপূর্বক দখলে নিয়ে সম্পূর্ণ গাছ কেটে মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটরা পুলিশকে জানানোর পর পুলিশ এসে কাজ বন্ধ রাখতে বলে।

এ বিষয়ে  ভুক্তভোগী আব্দুল মালেক ও জসীম উদ্দীন বলেন, আমরা ওই জায়গাগুলো ছেড়ে না দিলে বিবাদীরা আমাদের প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে মো. ইদ্রিছ মিয়া ও হাফেজ আহম্মদ অভিযোগ অস্বীকার করে এগুলো মাদ্রাসার জায়গা বলে দাবি করেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, এ বিষয়ে একটি অভিযোগ গত এপ্রিল মাসে পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলাম। যেহেতু এ জায়গা নিয়ে আদালতে মামলা বিদ্যমান, সেহেতু কেউ সেখানে কাজ করতে পারবে না।

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস