জাককানইবিতে খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) খেলার মাঠ দখল করে নতুন প্রশাসনিক ভবন নির্মাণের প্রতিবাদে এবং পরিবেশ, সংস্কৃতি ও সৌন্দর্য রক্ষার্থে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের পেছেনে পুরাতন খেলার মাঠে নতুন আরো একটি প্রশাসনিক ভবন নির্মাণের উদ্যোগ নেয় জাককানইবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর। গত ১৯ নভেম্বর ভবনটির নির্মাণ কার্যক্রম প্রত্যক্ষভাবে শুরু হয়। খেলাম মাঠের ঠিক মাঝখানে প্রায় অর্ধশত খুঁটি পুঁতে ইট, বালু ও অন্যান্য নির্মাণ সরঞ্জামাদি ফেলে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই পরিপ্রেক্ষিতে অবিলম্বে ভবন নির্মাণকাজ স্থগিত ও খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বিনষ্ট করে কোনো উন্নয়ন আমরা চাই না। এত চাপাচাপি করে দালান তৈরি করে বিশ্ববিদ্যালয়কে বস্তি বানানোর একটি রুচিহীন পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। আমরা চাই একটি সুন্দর সবুজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের খেলাধুলাসহ সাংস্কৃতিক আবহ বিনষ্ট করার এই ঘৃণ্য পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া যায় না। প্রয়োজনে নতুন অধিগ্রহণকৃত জায়গায় এই ভবন নির্মাণ করতে হবে।
মানববন্ধন শেষে স্লোগান নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর সীমানাপ্রাচীরের জন্য পুঁতে দেয়া খুঁটি উপড়ে ফেলে পরবর্তীতে সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রেখে আগুন জ্বালিয়ে দের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অতঃপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৭ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, আমি শুধুমাত্র একজন দায়িত্বরত ব্যক্তি। এখানে এই ভবন নির্মাণের পরিকল্পনা আরো আগের। আমার কিছুই করার নেই। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভবন নির্মাণকাজ স্থগিত করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied