মানিকগঞ্জে ইউপি নির্বাচন : বিদ্রোহী ১১ প্রার্থীকে দল থেকে বহিষ্কার
মানিকগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়নে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করার দায়ে বিদ্রোহী ১১ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ। সোমবার (২২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠির বরাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দলীয় নেতাকর্মীরা।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- দিঘী ইউনিয়নের আখতার উদ্দিন আহমেদ রাজা এবং নুসরাত ইসলাম নূপুর, বেতিলা-মিতরা ইউনিয়নের মো. আসমত আলী এবং অ্যাডভোকেট ফারুক আহমেদ ফিলিপ, কৃষ্ণপুর ইউনিয়নের আব্দুল হামিদ ওরফে চান্দু দারোগা, পুটাইল ইউনিয়নের আব্দুল জলিল এবং সোয়েব আহমেদ রাজা, ভাড়ারিয়া ইউনিয়নের আব্দুল কাদের এবং জাফর ইমাম শাহাজাদা, হাটিপাড়া ইউনিয়নের মিজানুর রহমান মজনু, আটিগ্রাম ইউনিয়নের নার্গিস আক্তার বাচ্চা। বহিষ্কৃত নেতাকর্মীরা মানিকগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে গড়পাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের আফসার উদ্দিন সরকার এবং জাগীর ইউনিয়ন পরিষদে মো. জাকির হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সকল ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied