ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৭ দিন বন্ধ ঘোষণা

পাবনায় প্রাইমারি স্কুলের ৩ শিক্ষক করোনায় সংক্রমিত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ৪:৩১

পাবনায় একটি প্রাইমারি স্কুলের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় ওই স্কুলটিতে ৭ দিনের ছুটি ঘোষণা করা হযেছে। করোনায় আক্রান্ত শিক্ষকদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। পাবনার বেড়া উপজেলার রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের করোনা আক্রান্ত তিন শিক্ষক হলেন- সহকারী শিক্ষক শামীমা আক্তার, সহকারী শিক্ষক ইফফাত আরা ও সহকারী শিক্ষক মহব্বত আলী।

বেড়া উপজেলা শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন সরকার ও রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪ নভেম্বর রোববার স্কুলের শিক্ষিকা শামীমা আক্তারের দেহে করোনা পজিটিভ আসে। তার এক দিন পর মঙ্গলবার (১৬ নভেম্বর) একই স্কুলের আরো দু‍ই শিক্ষকের দেহে করোনা ধরা পড়ে। এ খবর জানাজানি হলে অভিভাবক ও স্কুলের ছেলে-মেয়েদের মধ্যে করোনাভীতি ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা স্কুলে আসা এক রকম বন্ধ করে দেন। ফলে সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর আলী সোমবার স্কুল বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর আলী বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পর স্কুলটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা উপজেলা নির্বাহী অফিসার মো. সবুর আলীর সাথে আলোচনার ভিত্তিতে স্কুলটি আপাতত ৭ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সবুর আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে মরণঘাতী করোনার কারণে আপাতত স্কুলটিতে ৭ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী করোনা পজিটিভের বিষয়টি লোকমুখে শুনলেও অফিসিয়ালভাবে তাদের কাছে কোনো রিপোর্ট নেই বলে জানিয়েছেন। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়