ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে অপহরণের ১৫ দিন পর শিশু উদ্ধার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২১ বিকাল ৫:৪১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ৫০০ গজ সামনে থেকে অপহৃত শিশু সানজিদাকে (৩) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ১৫ দিন পর মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট এলাকা থেকেই ওই শিশুকে উদ্ধার করা হয়। শিশু সানজিদা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার সখিয়া গ্রামের বাছির উদ্দিনের মেয়ে।

সানজিদার বাবা বাছির উদ্দিন জানান, তিনি ও  স্ত্রী রুমা আক্তার ৩ বছর বয়সের মেয়ে সানজিদাকে নিয়ে রূপগঞ্জ উপজেলার ভুলতার আব্দুল হক সুপার মার্কেটের পেছনে আশরাফ উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছেন। স্ত্রী রুমা আক্তার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনের তাঁত বাজারে একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করছেন আর (বাছির উদ্দিন) রিকসাচালক। রুমা আক্তার তার মেয়ে সানজিদাকে প্রতিদিনই সঙ্গে করে নিয়ে কাজে আসতেন। গত ৯ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাঁত বাজার থেকে হঠাৎ সানজিদা নিখোঁজ হয়। পরে তাঁত বাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজ ধরা পড়ে সানজিদাকে অপহরণ করা হয়েছে। একজন মুখোশ পরা মহিলা সানজিদাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে সানজিদার মা রুমা আক্তার বাদী হয়ে রূগপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গাউছিয়া মার্কেট এলাকা থেকে সানজিদাকে উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, শিশুটির গলায় একটি স্বর্ণের চেইন ছিল। চেইন ছিনিয়ে নিয়ে শিশুটিকে গাউছিয়া মার্কেট এলাকায় ফেলে রেখে চলে যায় অপহরণকারী। পরে আরেক নারী শিশুটিকে একা পেয়ে নিজের কাছে রেখে শিশুটির পিতা-মাতার সন্ধান করতে থাকলে গাউছিয়া মার্কেট এলাকা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার