দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
পদ্মায় কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৪৫মিনিটের দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল।
জানা গেছে, হঠাৎ করেই ভোর ৬টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ সময় মাঝ নদীতে নোঙরে থাকা দুটি ফেরি ঘাটে ভিড়ে যানবাহন আনলোড করেছে।
রাজবাড়ীর জেলা পুলিশ সূত্রে জানা যায়, আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড়ে ৬ শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় আটকে ছিল। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল বলেন, আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এখন অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন পারাপার করা হচ্ছে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’