নারী শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে বাস আটকালো জাবি শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হাফ ভাড়া নিয়ে হেনস্থার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে বাস আটকে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা৷
আজ বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে মিরপুর টু চন্দ্রাগামী ইতিহাস পরিবহন সার্ভিসের সকল বাস আটকে দিয়ে প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত সাধারণ শিক্ষার্থী। জানা যায়, গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ক্যাম্পাস থেকে মিরপুর যাওয়ার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আই আই টি বিভাগের এক নারী শিক্ষার্থী হেনস্থার শিকার হন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, "গতকাল রাতে তিন বান্ধবীর সাথে মিরপুর যাওয়ার পথে ইতিহাস বাসের কন্ডাক্টরের সাথে আমাদের হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। আমার সাথে বাকি দুজন মিরপুর ২ ও মিরপুর ১০ এ নেমে যায়৷ এরপর বাস মিরপুর ১৩ তে আসলে সকলকে নেমে যেতে বলে। আমি বাসের পেছনের দিকে বসায়, সবার শেষে নামতে গেলে কন্ডাক্টার বাসের দরজা লাগিয়ে দেয়৷ এরপর আমি ৯৯৯ এ কল দেয়ার চেষ্টা করলে এবং কাফরুল থানায় আমার বড় ভাই আছে জানালে দরজা খুলে দেয় এবং আমি নেমে যাওয়ার পর দ্রুত গতিতে বাস চলে যায়।"
আন্দোলনরত দর্শন ২য় বর্ষের শিক্ষার্থী মাশুক বলেন, "ইতিহাস বাসে ঘটে যাওয়া কাল রাতের ঘটনা কোন সামান্য বিষয় নয়। এটার যথাযথ বিচার হওয়া দরকার। আমাদের জনদুর্ভোগ সৃষ্টি করার কোন ইচ্ছে নেই। তাই, আমরা এই রুটের সকল বাস চলাচল নিশ্চিত রেখে, শুধুমাত্র ইতিহাস পরিবহনের বাসগুলোকে আটকে দিয়েছি। কোনরকম হ্যারাসমেন্ট ছাড়া স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শনপূর্বক হাফ ভাড়া নিশ্চিতকরণ এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এজন্যই আমাদের এই প্রতিবাদ।"
এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ ফিরোজ উল হাসান বলেন, "শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সবেমাত্র অবগত হয়েছি। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বরাবর কোন লিখিত অভিযোগ করে নি। তবে আমরা হাফ ভাড়ার বিষয়টি নিয়ে আলোচনা করছি। অল্প কয়েকদিনেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।"
এমএসএম / এমএসএম
গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি
জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি
ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি
ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন
শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
Link Copied