ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

চৌদ্দগ্রামের ১২ ইউপিতে নৌকা পেলেন যারা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ৩:৩০

কুমিল্লার চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

উপজেলার ১২টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ১নং কাশিনগর ইউনিয়নে উপজেলা আ’লীগের সাবেক প্রচার-প্রকাশনা সম্পাদক, বর্তমান চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ২নং উজিরপুরে বিশিষ্ট আ’লীগ নেতা প্রভাষক নায়িমুর রহমান মাছুম, ৩নং কালিকাপুরে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, ৪নং শ্রীপুরে উপজেলা যুবলীগের আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ৫নং শুভপুরে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ খলিলুর রহমান মজুমদার, ৬নং ঘোলপাশায় ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এ কে খোকন, ৮নং মুন্সিরহাটে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম, ৯নং কনকাপৈতে উপজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য ও বর্তমান চেয়ারম্যান জাফর ইকবাল, ১০নং বাতিসায় আ’লীগ নেতা কাজী ফখরুল আলম ফরহাদ, ১১নং চিওড়ায় সাবেক চেয়ারম্যান একরামুল হক, ১২নং গুনবতী ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আহম্মেদ খোকন, ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়া। 

জানা গেছে, উপজেলার ১২টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১১৩জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে উপজেলা আ’লীগের বর্ধিত সভায় আলোচনা সাপেক্ষে ওই ১২টি ইউপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা সম্প্র্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড উপজেলার ১২টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা

সাবেক ইউপি চেয়ারম্যান চুনু ও প্রতিমন্ত্রী পলকের পিএ মানিক গ্রেফতার