চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে মহিলার মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বসতঘরের টিনের চালে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুন্ট রানী পাল (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের চাগাচর পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুন্ট রানী দোহাজারী পৌরসভার অজিত পালের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নুন্ট পাল দুপুরে ঘরের চালের ওপর কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয়রা ঘরের চালের ওপর তাকে দেখতে পেয়ে বিদ্যুৎ বন্ধ করে মই দিয়ে টিনের চাল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনাস্থলে থাকা দোহাজারী তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied