ফেনী জেলা পরিষদের পক্ষে ত্রাণ ও সুরক্ষাসামগ্রী বিতরণ
দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নে ফেনী জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ ও সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কোরাইশ মুন্সি বাজারের মামুন প্লাজার সামনে অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, দাগনভূঞা উপজেলার সদ্যঘোষিত প্রধানমন্ত্রীর স্বাক্ষরকৃত ২নং রাজাপুর ইউনিয়নের নৌকার মাঝি, দাগনভূঞা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জয়নাল আবদীন মামুন, জেলা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন বি.এ।
জেলা পরিষদের ৫০টি প্যাকেটের সাথে জয়নাল আবদীন মামুন নিজ তহবিল থেকে আরো ১২০টিসহ মোট ১৭০টি প্যাকেট বিলি করেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied