পাবনায় অটিস্টিক শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘সুস্থ দেহ সুন্দর মন’ এই স্লোগান নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে অটিস্টিক শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণীে অনুষ্ঠান। বুধবার (২৪ নভেম্বর) জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পাবনা ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২-এর আওতায় ৫০ জন অটিস্টিক শিশু এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ী ও সকল অংশগ্রহণকারীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান। বিষেশ অতিথি ছিলেন- জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ, পাবনা ইমাম গাযযালী গার্লস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা বধির ও প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রাশিদা আকতারী রিপা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি কাজী আতিয়ুর রহমান বলেন, অটিষ্টিক শিশুরা আমাদের বোঝা নয়। বিশ্বে অনেক দৃষ্ঠান্ত আছে যে, প্রতিবন্ধীরা অনেক কিছু উদ্ভাবন করেছেন; যা বিশ্বের মানুষের কল্যাণে এবং উন্নয়নে কাজ করছে। প্রতিবন্ধীদের সহযোগিতা করলে দেশ ও জাতির উন্নয়নে বিষেশ ভূমিকা রাখতে পারবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত