ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আ‘লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়ন জমা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৪-১১-২০২১ বিকাল ৫:৩১

নওগাঁর ধামইরহাটে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের নিয়ে চেয়ারম্যান পদে রিটার্নি অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল হক সরকার। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীক হাতে পেয়ে উমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে বিকেল ৩টায় ৪নং উমার ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল হক সরকার রিটার্নিং অফিসার সাজ্জাদ হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন।

এ সময় নওগাঁ জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আ. মুকিত কল্লোল, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক জাহিদুল ইসলাম হেলালম, সাবেক সম্পাদক শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম এবং অন্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টায় মনোনয়নত্র জমাদান শেষে ওবায়দুল হক সরকার দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের তৃণমূলে কাজ করার অনুরোধ জানান এবং ব্যাপক ব্যবধানে বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে কর্মী-সমর্থকদের নিয়ে দাদনপুরে বাবা-মা ও শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারত করেন তিনি।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত