ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে সড়কে ঝরল ৩ কলেজ শিক্ষার্থীর প্রাণ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ১১:১০

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহতদের প্রত্যেকেই অটোরিকসার যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের কড়ইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উর্মি, রিফাত ও সাদ্দাম হোসেন। তারা সবাই কলেজ শিক্ষার্থী। আহতরা হলেন যাত্রী ইব্রাহিম ও অটোচালক মনির হোসেন।

স্থানীয়রা জানায়, বৃস্পতিবার সকালে ঢাকাগামী  যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকসার সংঘর্ষ হয়। এতে সাদ্দাম ও রিফাত ঘটনাস্থলে মারা যান। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেয়া  হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় উর্মিও মারা যান। আহত যাত্রী ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন এবং সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম‍ৃতদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকসা উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

এদিকে এক দিন আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত (১৭) ও আসিফ (১৮) নামের ২ এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় ছুটে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত নামের যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ এক পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে নেয়া পথে আসিফ নামে আরেক পরীক্ষার্থী মারা যান।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার