ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মান-অভিমান ছুড়ে ফেলো, স্বাধীনতার প্রতীক নৌকার স্লোগান ধরো : শিবলী সাদিক এমপি


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ১১:২৩

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, মানুষ সবকিছু সহজেই ভুলে যায়। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের সাধারণ জনগণের দ্বারে দ্বারে উন্নয়নের বার্তা নিয়ে যেতে হবে এবং এসব উন্নয়নের বার্তা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে।

তিনি বলেন, সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। জনগণ এখন সব কিছু বোঝে, তাই জনগণকে সঠিকভাবে বোঝাতে পারলেই উন্নয়নের স্বার্থে জনগণ নৌকা মার্কায় ভোট দেবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মান-অভিমান ভুলে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার স্বার্থে জনগণের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনে যদি জনগণ ভোট দেয় তাহলেই আমরা বিজয়ী হতে পারব। সেজন্য ভোটের দিন সকল ভোটারকে নিরাপদে উপস্থিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। 

তিনি আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি