ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২১ বিকাল ৫:২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিডি হলে এ বাজেট উন্মুক্ত ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের অনুমতিক্রমে বাজেট পেশ করেন উপজেলা বিআরডিবি অফিসার এনামুল হক। এ উপজেলার ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আয় হবে ৩ কোটি ৬১ লাখ ১০ হাজার ৫২১ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ৩ কোটি ৫৬ ল‍াখ টাকা। উপজেলার রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৫২১ টাকা। এ অধিবেশনে ৭ কোটি ২৬ লাখ ১০ হাজার ৫২১ টাকার বাজেট ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, চেয়ারম্যান অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ।

অনুষ্ঠানে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা