ফটিকছড়ির ভূজপুরে সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত ৩৫ বছর বয়সী এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভূজপুর থানার পশ্চিম ভূজপুর হেঁজু শিকদার বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দুপুরে পশ্চিম ভূজপুরের হেঁজু শিকদার বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি নারীর সেটা বোঝা যাচ্ছে, তবে গলে যাওয়ায় কোনে আঘাত আছে কি-না তা বোঝা যাচ্ছে না। শরীরও পচে গেছে, তাই পরিচয় শনাক্ত করা যায়নি এখনো। বয়স আনুমানিক ৩৫ হবে।
তিনি আরো বলেন, উদ্ধারকাজ শেষ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ