ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের অনুদান হস্তান্তর


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২৫-১১-২০২১ বিকাল ৫:৪৭

সামাজিক সংগঠন দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞা উপজেলার ৬নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ ধর্মপুর গ্রামের সাবেক আবুধাবী প্রবাসী মরহুম নজরুল ইসলামের নাবালক সন্তানদের ভবিষ্যৎ পড়ালেখার খরচের কথা চিন্তা করে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লাখ ৫০০ মরহুম নজরুল ইমলামের সন্তানদের হাতে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের মাধ্যমে উক্ত আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে ফাউন্ডেশনের কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ রনি, ফজলুল হক রুবেল, দেলোয়ার হোসেন রিংকু, আমির হোসেন মুন্সি, কাতার শাখার সভাপতি জাহানে আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়া উদ্দিন, মামুন, নজরুল, জাফর উল্যাহ, রাসেল, সোহাগ, শহিদ উল্যাহ, দেলোয়ারসহ অনেকে।
 
উল্যেখ্য, আবুধাবী প্রবাসী নজরুল ইসলাম দীর্ঘদিন অসুস্থ থাকায় দাগনভূঞা ফাউন্ডেশনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিষয়টি নজরে আনেন এবং আর্থিক অনুদান পৌঁছানোর পূর্বেই তিনি ৪ বছরের ও ৬ বছরের দুটি সন্তান রেখে মারা যান। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উক্ত আবেদনটি বিবেচনা করে তার দুই  সন্তানকে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেন।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা