ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে শ্রমিক হত্যা, ৩ সহকর্মী গ্রেপ্তার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২১ বিকাল ৬:৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল পুলিশ টাওয়ারের নির্মাণ শ্রমিক সাব্বির হোসেনকে (১৭) হত্যার ঘটনায় তারই সহকর্মী আনিসুর রহমান আনিস, আশরাফুল, মিজান নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) রাতে পূর্বাচল পুলিশ টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যার পর ছিনিয়ে নেয়া ভিভো ওয়াই ২০ মডেলের অ্যানন্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদ জানান, গত ২১ নভেম্বর রাতে পূর্বাচল পুিলশ টাওয়ারে সাব্বির হোসেন নামে এক শ্রমিককে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের মামা মাহেমুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই সন্দেহভাজন ওই তিনজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে গত বুধবার রাতে আনিসুর রহমান আনিস, আশরাফুল ও মিজান নামে তিনজনকে পূর্বাচল পুলিশ টাওয়ার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যমতে হত্যার পর ছিনিয়ে নেয়া স্মার্টফোনটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্মার্টফোনের জন্যই এ হত্যাকাণ্ডের ঘটায় বলেও স্বীকারও করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ক্লুলেস এ হত্যাকাণ্ডের বিষয়টি যখন‍ই জানতে পারি তাৎক্ষণিক রূপগঞ্জ থানার পুলিশ কাজ শুরু করি এবং হত্যাকারীদের  গ্রেপ্তার করতে সক্ষম হই। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত বলে সত্যতা স্বীকার করেছে তারা। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি-না সে বিষয়ে নজর রয়েছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার