ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

চেয়ারম্যান পদে ১০-সহ ৭৩ জনের মনোনয়নপত্র জমা


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২১ বিকাল ৬:৪৭
ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেদী হাসান মিশু হাওলাদার। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র থেকে ১ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো আটজন মনোনয়নপত্র জমা দিয়েছন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শেষদিন পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। 
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সবশেষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেদী হাসান (নৌকা) মনোনয়নপত্র দাখিল করেন।
 
এ সময় তার সাথে ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শহিদুল্যাহ কিরণ, ইউপি চেয়ারম্যান মো. রাসেল মিয়া প্রমুখ।   
 
এছাড়াও তফসিল ঘোষণার পর বিভিন্ন সময়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন- ইসলামী শাসনতন্ত্রের নুরুল আলম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হাসান ওবায়েদুর রহমান, আমেনা বেগম ঝর্ণা, জাকির হেসেন, মো. ইব্রাহিম নিরব, শাহদাত হোসেন পাটওয়ারী, একেএম ফিরোজ সিকদার, মো. শামছুদ্দিন ‍এবং কাইউম হাওলাদার। সাধারণ সদস্য পদে ৫২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। 
 
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপি এই নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়ন না দিলেও দল সমর্থিত প্রায় অর্ধডজন নেতা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- সাবেক ছাত্রদল নেতা ও এই ইউপির প্রয়াত চেয়াম্যান হাসান মাসুদ বাবুলের ভাই হাসান ওবায়েদুর রহমান, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হেসেন, থানা বিএনপির সাংগঠানিক সম্পাদক শাহদাত হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা একেএম ফিরোজ সিকদার ও মো. ইব্রাহিম নিরব ‍এবং সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা কাইউম হাওলাদার। এরা সবাই বিএনপিদলীয় নেতাকর্মীদের পক্ষে নিতে তৎপর হলেও দলীয় কোনো সিদ্ধান্ত নেই বলে জানা গেছে।  
 
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সোনাপুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি  ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ‍এবং প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন