রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে বাষ্প জেনারেটর স্থাপন
পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে সবগুলো বাষ্প জেনারেটর স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ইউনিটের রিয়্যাক্টর কম্পার্টমেন্টে ডিজাইন পজিশনে ৪টি বাষ্প জেনারেটর স্থাপন সম্পন্ন করেছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখার সাব কনট্রাক্টর প্রতিষ্ঠান এনার্গোস্পেকমন্তাঝ। সংশ্লিষ্ট দপ্তর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এটমোস্ত্রয়এক্সপোর্ট (এএসই) ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি জানান, স্থায়ীভাবে বাষ্প জেনারেটর স্থাপনের মধ্য দিয়ে প্রথম ইউনিটে ইন্সটলেশন কাজের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্পন্ন হলো। এখন প্রাইমারী সার্কিট ইকুইপমেন্ট যেমন রিয়্যাক্টর, বাষ্প জেনারেটর এবং মূল সার্কুলেশন পাম্পের মধ্যে যোগাযোগ স্থাপনকারী মূল সার্কুলেশন পাইপ লাইনের ওয়েল্ডিং-এর কাজ শুরু হবে।
রূপপুর এনপিপি-র জন্য বাষ্প জেনারেটরগুলো তৈরি করেছে রাশিয়ার ভলগাদন্সকের একটি প্রতিষ্ঠান এটোমাস (এইএম টেকনোলজিসের একটি শাখা)। প্রতিটি বাষ্প জেনারেটর প্রায় ১৪মিটার দীর্ঘ, প্রস্থে ৪ মিটারেরও বেশি এবং এর ওজন ৩৫০টন।
প্রকল্প সূত্র জানায়, রিয়্যাক্টর প্ল্যান্ট সার্কুলেশন সার্কিটে বাষ্প জেনারেটর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রিয়্যাক্টর কোর-এ সৃষ্ট তাপ সেকেন্ডারি সার্কিটে ট্রান্সফারের জন্য এই বাষ্প জেনারেটর মূল ভূমিকা পালন করে। সেকেন্ডারি সার্কিটে বাষ্পের সাহায্যে টার্বাইন ঘোরে এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। রূপপুর এনপিপি-র নকশা প্রণয়ন এবং নির্মাণের দায়িত্বে রয়েছে রসাটমের প্রকৌশল শাখা। রূপপুর প্রকল্পে দু’টি বিদ্যুৎ ইউনিট নির্মিত হচ্ছে যার প্রতিটিতে থাকবে ৩+ প্রজন্মের ভিভিইআর-১,২০০ রিয়্যাক্টর। প্রতিটি ইউনিটের আয়ুষ্কাল ৬০ বছর ধরা হয়েছে এবং যা আরো ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত