ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর শ্যামলী এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ২:৩৬
রাজধানীর শ্যামলী এলাকা থেকে ২৬ কেজি গাঁজাসহ টার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। ‍এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত ‍একটি পিকআপভ্যান জব্দ।
 
র‍্যাব সূত্রে জানা যায়, গতকাল র‌্যাব-২-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে পিকআপভ্যানযোগে নিষিদ্ধ মাদক গাঁজার একটি চালান রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে। উক্ত মাদকের চালানটি আটকের নিমিত্তে ২৫/১১/২০২১ইং তারিখ র‌্যাব-২-এর আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন শ্যামলী এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে। অতঃপর একটি পিকআপভ্যান উক্ত স্থানে ‍এলে সন্দেহ হলে থামার সংকেত দেয়ামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ১নং  আসামি  মো. আসাদুল (৩৫), পিতা আলী হোসেন, জেলা গাজীপুর, ২নং আসামি মো. নাদিম (৩৪), পিতা মৃত ছগির, ঢাকা, ৩নং আসামি  মো. রাজ (৩০), পিতা মৃত মাস্তান, ঢাকা, ৪নং আসামি মো. হৃদয় (৩৩), পিতা মো. আবু বকর সিদ্দিক, জেলা গাজীপুর পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার কর‍া হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং গাড়ি তল্লাশিকালে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়।
 
প্রাথমিক অনুসন্ধান ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন কাঁচামাল পরিবহনের আড়ালে নিষিদ্ধ গাঁজা বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে তাদের মোহাহাম্মাদপুর থানায় হস্তান্তর করা হয়। ভবিষ্যতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে সকালের সময়কে অবহিত করেন র‍্যাব-২-এর এএসপি ফজলু।

এমএসএম / জামান

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন