খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জানের সদগা হিসেবে পাবনায় এতিমখানাসমূহে খাসি বিতরণ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিএনপি চেয়াপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সহযোগিতায় ও পাবনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদোগে অসহায়, এতিম ও হাফেজদের জন্য ৫টি এতিমখানায় খাসি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে পাবনা মানব কল্যাণ এতিমখানায় অন্ধ হাফেজখানা, পাবনা শহরের বাঁশবাজার এতিমখানা, আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট এতিমখানা, হেমায়েতপুর এতিমখানা ও খোদায়পুর এতিমখানায় এসব খাসি দেয়া হয়। এসব এতিমখানায় খাসিগুলো পৌঁছে দিয়ে এতিমদের সাথে করে দেশনেত্রীর জন্য বিশেষ দোয়া মাহফিলে বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া একই দিন শিমুল বিশ্বাসের প্রতিষ্ঠিত আহেদ আলী মানব কল্যাণে নির্মিত মসজিদসহ বিভিন্ন মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির সিনিয়র নেতারা, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা স্বেচ্ছাসেবক দল, বিজ্ঞান প্রযুক্তি ছাত্রদল, এডওয়ার্ড কলেজ ছাত্রদল ও পাবনা সদর উপজেলা এবং পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত