ফরিদপুরের চরভদ্রাসনের ইউপি নির্বাচনে আচরণবিধি রক্ষায় প্রশাসনের জোর তৎপরতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে আচরনবিধি রক্ষার জন্য বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে নির্বাচনী পরিবেশ শান্তিপ্রিয় হয়ে উঠেছে বলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। অনেক চড়াই-উতরাই পরিবেশের মধ্যে থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তারা দিন-রাত কঠোর দায়িত্ব পালন করে চলেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আসন্ন নির্বাচনের আচরণবিধি রক্ষার জন্য পদ্মা নদীর অপর পারে চরহরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলজুড়ে বিচরণ করে চলেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান। তিনি জানান, এ নির্বাচনে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল ব্যবহার সংক্রান্ত বিধিমালা, দেয়াল লিখন সংক্রান্ত বিধিনিষেধ, গেট, তোরণ, ঘের নির্মাণ, প্যান্ডেল বা ক্যাম্পে আলোকসজ্জাকরণ সংক্রান্ত বিধিনিষেধ, সভা-সমিতি ও অনুষ্ঠান সংক্রান্ত বিধি, নির্বাচনী প্রচারণার সময়কাল, মিছিল ও শোডাউন সংক্রান্ত বিধি, ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা ও মাইক্রোফোন ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধ, উস্কানিমূলক বিবৃতি ও উচ্ছৃঙ্খল আচরণ সংক্রান্ত বিধিনিষেধ, নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন সংক্রান্ত বিধি, যানবাহন ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধ, বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত বিধি, নির্বাচনকে পেশীশক্তি বা রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, নির্বাচনপূর্ব সময়ে এলাকায় অনুদান বা চাঁদা প্রদান সংক্রান্ত বিভিন্ন নির্বাচনী বিধিমালা রক্ষার জন্য দিন-রাত কঠোর পরিশ্রম করতে হচ্ছে।
তিনি আরো বলেন, উপজেলার পদ্মা নদীর অপর পারের চরহরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলেও আরচণবিধি রক্ষা ও নির্বাচনী পরিবেশ শান্তিপ্রিয় রাখতে তাকে কঠোর কাজ করতে হচ্ছে। তবে এ নির্বাচনের আচরণবিধি রক্ষা ও পরিবেশ শান্ত রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সর্বমহলকে সতর্ক থেকে একসাথে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
আসন্ন নির্বাচনে অংশগহণকারী এক চেয়ারম্যান প্রার্থী বলেন, এ বছর নির্বাচনে মনোনয়ন দাখিলের পর মনে হয়েছিল কোনো কোনো প্রার্থী প্রভাব-প্রতিপত্তি ও শক্তি খাটিয়ে জনগণের অধিকার হরণ করতে চাইবে। কিন্ত গত ১৫ দিন ধরে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও নিরপেক্ষতা দেখে আমরা প্রাণের শক্তি ফিরে পেয়েছি এবং অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নির্বাচন সম্পন্ন হবে বলে এখন মনে করছি।
স্থানীয় আরেক মেম্বার প্রার্থী জানান, এ নির্বাচনে প্রশাসন এত নজরদারি করছে যে, গত ১৫ দিন ধরে রাস্তায় ফিটনেসবিহীন কোনো মোটরসাইকেলই চলতে দিচ্ছে না। তাই আমার মনে হয় ভোটের দিন প্রশাসন আরো কঠোর হবে।
স্থানীয় একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ফকরুজ্জামান মাস্টার জানান, উপজেলায় নবাগত ইউএনও এবং এসিল্যান্ড যোগদানের পর নির্বাচনী বিধিনিষেধ যেভাবে প্রয়োগ করা হচ্ছে, তাতে আমি মনে করি ভোটগ্রহণের দিন কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি প্রশাসন সহ্য করবে না।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা স্থানীয় সকলের সহায়তা চেয়ে বলেন, একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য যেভাবে আরচরণবিধি রক্ষা করা হচ্ছে, একই ভাবে সততা ও স্বচ্ছহতার সাথে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি প্রশাসন সহ্য করবে না।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
Link Copied