ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ঝুঁকিপূর্ণ ৩৫ ভোটকেন্দ্র


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২১ বিকাল ৫:৪০

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউপিতে ভোটগ্রহণ ২৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে। ১৪ ইউনিয়নে  মধ্যে ৫টি ইউনিয়ন ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছে।

জানা গেছে, বিগত নির্বাচনে উপজেলার ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি ও সরেজমিন খোঁজখবর নিয়ে মান্দা উপজেলার মোট ১৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ১০৫টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার থাকবে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে আমাদের পুলিশ সর্বক্ষণিক কাজ করবে। 

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক জানান, আমরা নির্বাচন অবাধ, সুষ্ঠ‍ু ও নিরপেক্ষ করতে সব ধরনের নিরাপত্তা জোরদার করেছি। ঝুঁকিপূর্ণ ইউনিয়ন ও কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি, আনসারের ভ্রাম্যমাণ মোবাইল টিম প্রস্তুত থাকবে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬