ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ১২:১৩
নওগাঁর নিয়ামতপুরে নবান্নের আমেজে রোপা আমন ধান কাটা আর মাড়াই-ঝাড়াই পুরোদমে শুরু হয়েছে। মাঠে মাঠে সোনালি আমন ধান চাষির গোলায় তুলতে কদিন ধরে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। আমন চাষে আবহাওয়া অনুকূল থাকায় নির্বিঘ্নে ধান কাটা, মাড়াই-ঝাড়াই আর ধান শুকানোর কাজে কৃষাণ-কৃষাণিরা নেমেছেন মাঠে।
 
উপজেলার বিভিন্ন এলাকার আমন ধানের মাঠ ঘুরে দেখা গেছে, যেসব জমির ধান কাটার জন্য উপযুক্ত হয়েছে, সেসব জমিতে নেমে পড়েছেন শ্রমিকরা ধান কাটার জন্য। শ্রমিকরা ধান কেটে তা মাঠে ৫ থেকে ৭ দিন শুকানোর জন্য ফেলে রাখছে। পরে সেগুলো আ‍ঁটি বেঁধে গৃহস্থর খোলায় তুলে তা মাড়াই করে দিচ্ছেন। কাটা থেকে মাড়াই পর্যন্ত শ্রমিকরা বিঘাপ্রতি নিচ্ছেন ৩৩০০ থেকে ৩৫০০ টাকা। ইরি-বোরো মৌসুমে ধানের ফলন ভালো ও দাম মনোঃপুত হওয়ায় চলতি আমন মৌসুমে কৃষকরা বেশি করে আমন ধান লাগিয়েছেন। অনেকেই নতুন ধান বাজারে বিক্রি করেছেন। নতুন ধান নিয়ে কৃষকের যেমন ব্যস্ততা রয়েছে, তেমনি আনন্দে রয়েছে কৃষক পরিবার।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৯ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। তবে এ বছর ধানের ভালো ফলন ও বাজার মূল্যেও বেশি।
 
উপজেলার আমন ধান চাষি অসিত দাস, মো. আজিজুল হক ও মো. সাফিউল জানান, এ বছর আবহাওয়া খুব ঝামেলা করেছে। সময়মতো বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিতে হয়েছে। মাজরা ও বাদামী গাছফড়িং (কারেন্ট) পোকার আক্রমণ ছিল বেশি। তাই আমন ধান চাষাবাদ করতে একটু বেশি খরচ হয়েছে।
 
তারা আরো জানান, চলতি আমন মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে। তবে বাজারমূল্য যদি না কমে তাহলে কৃষকদের লোকসান গুনতে হবে না।
 
উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান জানান, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। উপজেলায় প্রায় ৮৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন। আমন ধানের ভালো ফলন ও দাম বেশি পেয়ে খুশি চাষিরা।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ