বিআইডব্লিউটিএর নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট ও মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিআইডব্লিউটিএর নামে চাঁদাবাজির প্রতিবাদে নৌ পরিবহন ধর্মঘট ও মানববন্ধন করেছেন নৌ শ্রমিকরা। আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা কামালপুর পাটলাই নদীর তীরে এ মানববন্ধন করেন তারা।
সুনামগঞ্জ নৌযান মালবাহী পরিবহন শ্রমিক সমবায় সমিতির সভাপতি সফিজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি পংকজ তালুকদার, ইলিয়াছ মিয়া, আশরাফুল ইসলাম, জিলানী তালুকদার, রতন পাল, কংকন বাবু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিআইডব্লিওটিএর ইজারাদার আশরাফুজ্জামান রনি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হকের নেতৃত্বে প্রতিটি নৌযান থেকে ২ থেকে ৮ হাজার টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করছে। তাদের দাবিকৃত চাঁদা না দিলে নৌ শ্রমিকদের মারপিট করে আহত করার অহরহ প্রমাণ রয়েছে। আমরা এ অবৈধ চাঁদাবাজি বন্ধের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় নৌ পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চালিয়ে যাবে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার চাঁদাবাজির অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইজারাদার ও তার লোকজনের চাঁদাবাজির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied