ইউনিয়ন পরিষদের নির্বাচনকেন্দ্রিক জেলা পুলিশ সুপারের ব্রিফিং ও সভা অনুষ্ঠিত
আগামীকাল রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সের উদ্দেশে ব্রিফিং প্রদান করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহামার উজ্জামান। আজ শনিবার (২৭ নভেম্বর) জেলা পুলিশ লাইনস মাঠে নির্বাচনে দায়িত্বরত পুলিশ সদস্যদের নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পুলিশ সুপার মোহা. আহামার উজ্জামান আগামীকাল রোববার (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসার, ফোর্স ও সকল আনসার সদস্যের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি যথাযথভাবে মেনে ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা দেন। ভোটগ্রহণ শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।
তিনি আরো বলেন, ব্যক্তি ও দলের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনে ভোটগ্রহণ সুষ্ঠু করতে যা যা করণীয় তাই করতে হবে। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কারো গাফিলতির কারণে অবাধ ভোটগ্রহণ বিঘ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষে জেলা পুলিশের সকল সদস্য অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠিত ব্রিফিংয়ে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার