ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান হিসেবে আবু তালেব ভূঁইয়াকে চান গজারিয়া ইউনিয়নবাসী


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২৭-১১-২০২১ বিকাল ৫:৫৮

গত নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আবু তালেব ভূইয়াকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান হিসেবে দেখতে চান গজারিয়া ইউনিয়নবাসী।

সরেজমিন পরিদর্শনে গিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৮নং ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভোটারদের মতামত জানতে চাইলে সর্বাধিক ভোটার ও সর্ব সাধারণের মতামতের ভিত্তিতে বিশেষ করে জানা যায়, গত ২০১৬ সালে ইউপি নির্বাচনে জনপ্রিয় ওই ইউনিয়নবাসীর আস্থার প্রতীক, আধুনিক গজারিয়া ইউনিয়নের রূপকার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তা, কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, গৃহহীনদের আশ্রয়ণ, দারিদ্র্য বিমোচন প্রকল্প, সড়কের সৌন্দর্যবর্ধনসহ নানাবিধ উন্নয়নে ইউনিয়নটি অনন্য রূপ পেয়েছে। তাই গজারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ পুনরায় তাদের প্রিয় চেয়ারম্যানকে আবারো নির্বাচিত করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্য জোর দাবি জানান।

এদিকে, জনগণের এমন দাবি ও ভালোবাসায় মুগ্ধ হয়ে আবু তালেব ভূঁইয়া আসন্ন গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি নীরবে প্রচারণা চালিয়ে এলেও ধীরে ধীরে তা সরব হয়ে উঠছে জনগণের মাঝে।

সম্ভাব্য এই প্রার্থী আবু তালেব ভূঁইয়া গজারিয়া ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামের মৃত আলিম উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি ১৯৬৯ সাল থেকে ছাত্র রাজনীতি শুরু করেন। ১৯৭৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত গজারিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত গজারিয়া থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক পদে ছিলেন। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত  গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত ছিলেন। 

তিনি ২০১২ সাল থেকে অদ্য‍াবধি গজারিয়া উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। এর পাশাপাশি তিনি জনগণের বিপুল ভোটে ১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত টানা দুবার তার নিবার্চনী ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে ইউপি সদস্যর দায়িত্ব পালন করেন। এছাড়াও সামাজিক কর্মকাণ্ডে তার রয়েছে ব্যাপক প্রশংসা। সোনাইরকান্দি ঈদগাহ কমিটির সভাপতি, সোনাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির দাতা ও প্রতিষ্ঠাতা এবং প্রগতি সংঘ সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। 

এদিকে সম্ভাব্য এই প্রার্থী আবুতালেব ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দিলে আমি নির্বাচন করব। আগামী নির্বাচনে বিজয়ী হলে আমি আমার ইউনিয়নের বেশ কয়েকটি অসমাপ্ত কাজ সম্পন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নে আমি আমার ইউনিয়নকে শহরের যাবতীয় সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসব ইনশা আল্লাহ।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ