ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামে চমকপ্রদ নৌকার মাঝি মুক্তিযোদ্ধা সামশুল আলম


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ৩:২৭
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার তৃণমূল নেতা হিসেবে প্রধানমন্ত্রীর চমকপ্রদ নৌকার মাঝি হলেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মো. সামশুল আলম।
 
ছনহরা ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান হিসেবে কামাল, ওসমান, ইউনুস, এবং আনোয়ার; এ‍ই চারজনের মধ্যে কেউ একজন আসার গুঞ্জন মোনা গেলেও স্বাধীনতাযুদ্ধের সময়ের সেই ২২ বছরের টগবগে সামশুলের কথা প্রধানমন্ত্রী ভুলে যাননি। প্রথমবার  ইউপি চেয়ারম্যানের মনোনয়ন ফরম নিয়ে মুদ্রার উল্টাপিঠ দেখিয়ে ৭২ বছরের সামশুল হয়েছেন চমকপ্রদ নৌকার মাঝি।
 
প্রার্থী নির্বাচনে দুর্বলতার কারণে গত ইউপি নির্বাচনে ছনহরার চেয়ারম্যান পদটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যায়। তাই এবার প্রার্থী বাছাইয়ে ভুল করেননি দলের হাইকমান্ড স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সন্তুষ্ট করে তাদের বাছাইকৃত প্রতিনিধিকেই বানিয়েছেন নৌকার মাঝি। তাদের হাইকমান্ডের নিকট দাবি ছিল, দলীয় প্রার্থী না জিতলে এলাকার উন্নয়ন ব্যাহত হয়।  
 
জানা গেছে, চতুর্থ ধাপে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হচ্ছে তাতে পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদের নামও রয়েছে। প্রার্থী বাছাইয়ে ভুল হওয়ায় বিগত নির্বাচনে বিএনপি প্রার্থী আবদুর রশীদ দৌলতির কাছে হেরে যান আওয়ামী লীগ প্রার্থী কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল।
 
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবী ছিলো, এবার প্রার্থী বাছাইয়ে ভুল করা যাবে না। তৃণমূলে জনপ্রিয় ও ইমেজধারী মুক্তিযোদ্ধা সামশুল আলমকে এবার মনোনয়ন দিলে ছনহরা ইউপি চেয়ারম্যান পদটি পুনরুদ্ধার হওয়া সম্ভব।
 
সামশুল আলম ছাত্রজীবন থেকে প্রগতিশীল সব আন্দোলন-সংগ্রামে জড়িত ছিলেন। ১৯৬৭ সালে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক, ১৯৬৯ সালে সাংগঠনিক সম্পাদক, ১৯৮৩-১৯৯৮ সাল পর্যন্ত ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগেরসহ সভাপতির দায়িত্ব ও বর্তমানে সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
 
বিএ বিএড করা এই শিক্ষক নেতা পটিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা ও ৭০ এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নানা কর্মসূচিতে সরাসরি অংশ নেন। সর্বোপরি ৭১’র মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সম্মুখসমরে অংশ নেন তিনি। গ্রুপ কমান্ডার মরহুম অবু সৈয়দের নেতৃত্বে ভারতের বাগাফা প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধার স্বীকৃতি স্বরুপ ২০১৭ সালে ভারত সরকার বাংলাদেশের ৩০ জন মুক্তিযোদ্ধা ও ৬ জন বেসামরিক কর্মকর্তাকে সংবর্ধনার জন্য মনোনীত করেন। ২০১৭ সালে ভারতের কলকাতায় ৫দিন ব্যাপি অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা আয়োজন করে এ ৩৬ জনকে আন্র্Íজাতিক সংবর্ধনা প্রদান করেন। সে সংবর্ধনায় চট্টগ্রাম বিভাগ থেকে একমাত্র শামসুল আলমেই মনোনীত হন। আরো জানা গেছে, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে আলমদার পাড়া গ্রামের আব্দুর রশিদ ভেন্ডারের ৬ সন্তানের মধ্যে সবার বড় ছেলে শামশুল আলম। যুদ্ধকালীন এ টগবগে যুবগের বয়স ছিল ২২ বছর।
 
সামশুল আলম একান্ত সাক্ষাতকারে জানান, বঙ্গবন্ধুর ডাকে সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মৃত্যুর পরোয়া না করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে সফলভাবে ফিরে এসেছি। জীবনে আর কিছু চাওয়ার নেই। বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নৌকা প্রতিকের জন্য আবেদন করেছিলাম। তিনি আমাকে বিমুখ না করে মূল্যায়ন করেছেন তার কাছে আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।
 
তিনি জনপ্রতিনিধি হতে পারলে বাকি দিনগুলো জনগনের খেদমত ও সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আগামী দিনগুলোতে তৃণমূলকে ডেলে সাজাবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে তুলবেন বলে প্রত্যাশা করছেন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন