ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কনকাপৈত ইউপিতে ৯নং ওয়ার্ডে ফারুক বেপারীর ওপরই এলাকাবাসীর আস্থা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ৩:৩৪

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ডে (করপাটি, মরকটা ও আগুনশাইল) বর্তমান মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক বেপারীর ওপরই ভোটারসহ এলাকাবাসীর আস্থা। এলাকার সার্বিক উন্নয়নে তাকে আবারো মেম্বার হিসেবে পেতে চান স্থানীয়রা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে যুবসমাজসহ স্থানীয়রা তার জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় অনেকেই জানান, ফারুক মেম্বারকে সব সময় কাছে পাওয়া যায়। তার মতো একজন সহজ-সরল ও ভালো মেম্বার পেয়ে আমরা ধন্য। এলাকার উন্নয়ন-অগ্রযাত্রায় আগামীতেও তাকেই আমরা মেম্বার হিসেবে পেতে চাই।

এ বিষয়ে ফারুক বেপারী বলেন, ইউপি সদস্য নির্বাচিত হয়ে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি মহোদয়ের দিকনির্দেশনায় এবং কনকাপৈত ইউনিয়নের সফল ও মানবিক চেয়ারম্যান জাফর ইকবালের সার্বিক সহযোগিতায় ৯নং ওয়ার্ডকে একটি মডেল ও আধুনিক ওয়ার্ডে রূপান্তর করার জন্য কাজ করেছি। সব সময় স্থানীয়দের পাশে থেকে সরকারি সকল সেবা শতভাগ ও সুষমভাবে দেয়ার চেষ্টা করেছি। আগুনশাইল গ্রামে যাতায়াতের একমাত্র সড়কটি পাকাকরণ করা হয়েছে। করপাটি গ্রামের নাভিখ্যাত মোল্লার দোকান-উল্কার দোকান সড়কের পাকাকরণের কাজ শেষ পর্যায়ে। এছাড়া ৯নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের ড্রেন, গািইডওয়াল, পুল-কালভার্ট নির্মাণ, শতভাগ বিদ্যুৎ নিশ্চিত, রোড ল্যাম্প স্থাপনসহ এলাকার অবকাঠামোগত সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করেছি। এলাকাবাসীর আশা-আকাঙ্ক্ষার সাথে একমত পোষণ করে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিল করেছি। ভোটারদের সাথে নিয়ে প্রাচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছি। আশা করছি এলাকাবাসী আমাকে আবারো নির্বাচিত করে তাদের পাশে থেকে সেবা এবং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ দেবেন।

এমএসএম / জামান

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে