রাউজানে দুই প্রভাষক ও এক কর্মচারীকে অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান
চট্টগ্রামের রাউজান সরকারি কলেজের দুই প্রভাষক ও এক কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে সরকারবিরোধী কার্যকলাপ, অনিয়ম, জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং মৌলবাদীপন্থী আবুল আলা মওদুদীর বই-পুস্তক রাখার অভিযোগে আবারো আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে দুই শিক্ষকসহ তিনজনের অপসারণের দাবিতে রাউজান সরকারি কলেজ ক্যাম্পাস থেকে স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপজেলার রাঙ্গামাটি সড়ক ও উপজেলা পরিষদ সড়ক। পরে তারা দুই শিক্ষক ও এক কম্পিউটার অপারেটরকে অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ নিকট।
এছাড়া স্মারকলিপির অনুলিপি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জামান ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুনকে। এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা আগামী এক সাপ্তাহের মধ্যে অভিযুক্তদের চূড়ান্তভাবে অপসারণের দাবি করেন প্রশাসনের নিকট।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন