মানিকগঞ্জে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। এতে ১০টি ইউনিয়নের মধ্যে ৮টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। এরমধ্যে জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নৌকা মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন ও আফসার উদ্দিন সরকার। রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিতদের মধ্যে নবগ্রাম ইউনিয়নে গাজী হাসান আল মেহেদি সুহাস (নৌকা), পুটাইল ইউনিয়নে মহিদুর রহমান মহিদ (নৌকা), ভাড়ারিয়া ইউনিয়নে আব্দুল জলিল (নৌকা) , হাটিপাড়া ইউনিয়নে মোঃ গোলাম মনির হোসেন (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে বিপ্লব হোসেন সেলিম (নৌকা), আটিগ্রাম ইউনিয়নে নূর-এ আলম সরকার (নৌকা) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা দুই লাখ ১ হাজার ৬৯০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮১১ এবং পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৮৭৯। সদর উপজেলার জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদ ব্যতিত অপর ৮টি ইউনিয়ন পরিষদে মোট ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও সাধারন সদস্য পদে ৩৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied