ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে দুই উত্তরসূরির রাজনৈতিক যুদ্ধ  


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২১ দুপুর ৩:৩৮

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার (ফরিদপুর নির্বাচনী আসন-২) দুই নেতা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ‍এবং মরহুম কে এম ওবায়দুর রহমান। সৈয়দা সাজেদা চৌধুরীর উত্তরসূরি ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে সাধারণ জনগণের সাথে কাজ করে যাচ্ছেন তার পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু। তিনি ছোট মামা হিসেবে এই দুই উপজেলায় জনগণের মাঝে নিজেকে পরিচিত করে নিয়েছেন এবং এর সাথে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারী সচিব শফি উদ্দিন। তিনিও একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা ও কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির অর্থ বিষয়ক সদস্য। 

অপর নেতা প্রয়াত কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি হিসেবে রাজনীতি চালিয়ে যাচ্ছেন তার একমাত্র সুযোগ্য কন্যা ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু। তিনিও পিতার উত্তরসূরি হিসেবে নগরকান্দা ও সালথা উপজেলার জনগণের সাথে সুসম্পর্ক রেখে রাজনীতি চালিয়ে যাচ্ছেন এবং চেষ্টা চালাচ্ছেন পিতার উত্তরসূরি হিসেবে ফরিদপুর নির্বাচনী আসন-২-এর রাজনীতি ধরে রাখার জন্য। 

আগামী সংসদ নির্বাচনে এই আসন থেকে উত্তরসূরি হিসেবে এই দুই নেতার সন্তানরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ নগরকান্দা ও সালথা উপজেলার জনগণের।

জামান / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত