ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গুগলকে ফের জরিমানা করল রাশিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ১১:৫৯

মস্কোর একটি আদালত অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগলকে ফের ৩০ লাখ রুবল বা ৪০ হাজার ৪০০ ডলার জরিমানা করেছে। নিষিদ্ধ বিষয়বস্তু সরিয়ে না নেওয়ায় সোমবার এ জরিমানা করা হয়। তবে এ জরিমানাকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানটির মধ্যে চলমান দ্বন্দ্বের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সার্চ ইঞ্জিন ও ইউটিউব থেকে নিষিদ্ধ বিষয়বস্তু সরিয়ে ফেলতে বারবার ব্যর্থ হওয়ায় এ বছরের অক্টোবরে গুগলকে জরিমানা করার হুমকি দিয়েছিল রাশিয়া। মনে করা হচ্ছে বিদেশি কারিগরি সংস্থাগুলোর লাগাম টানতে এ জরিমানা মস্কোর সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ।

গুগল গত মাসে জানায়, তারা জরিমানা হিসেবে রাশিয়াকে তিন কোটি রুবল দিয়েছে।

জানা গেছে, এ বছর রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোকে কয়েকবার জরিমানা করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজর মার্চ থেকে টুইটারের গতি কমিয়ে দিয়েছে। সমস্ত অবৈধ সামগ্রী অপসারণ না হওয়া পর্যন্ত সংস্থাটি মোবাইল ডিভাইসের ওপর থেকেও বিধিনিষেধ তুলে নেবে না বলেও জানায়।

সরকারি নির্দেশ সত্ত্বেও কনটেন্ট না সরানোয় নভেম্বরের শুরুতে গুগলকে ২০ লাখ রুবল বা ২৮ হাজার ডলার জরিমানা করে রাশিয়া। আর টেলিগ্রামকে ৪০ লাখ রুবল। এর আগে গুগলকে ৩ কোটি ২০ লাখ রুবল জরিমানা করেছিল রাশিয়া।

সরকারের যুক্তি, গুগল ও টেলিগ্রামকে নির্দেশ দেয়া হয়েছিল, তারা যেন বেআইনি কনটেন্ট সরিয়ে নেয়। তারা নির্দেশ মানেনি।

জামান / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা