ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টুইটারের নতুন সিইও হলেন ভারতের পরাগ আগরওয়াল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ১২:১৪

টুইটারের শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন জ্যাক ডরসি। তার জায়গায় এই মাইক্রোব্লগিং সাইটের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)-এর দায়িত্বে এলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল।

সোমবার ইস্তফার কথা ঘোষণা করে টুইটারের কর্মীদের উদ্দেশে ডরসি লিখেছেন, ‘জানি না, কেউ জানেন কি না, তবে আমি টুইটার থেকে ইস্তফা দিয়েছি। প্রায় ১৬ বছর ধরে আমাদের সংস্থার সহ-প্রতিষ্ঠাতা থেকে সিইও, কখনও চেয়ারম্যান থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যান, কখনও আবার ইন্টেরিম সিইও... । অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমার সরে যাওয়ার সময় এসেছে।’

৪৫ বছরের ডরসির ইস্তফা নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনা কল্পনাই সত্যি বলে জানালেন ডরসি। তার জায়গায় টুইটারের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পরাগকে বেছে নেওয়া হয়েছে। নতুন পদের দায়িত্ব পেয়ে ডরসিকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরাগ আগরওয়াল।

টুইটারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত পরাগকে অনেকেই গুগল কর্তা সুন্দর পিচাই বা মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার মতো মানুষের কাতারে রাখছেন। ২০১১ সালে টুইটারে কাজ শুরু করেছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি ডিগ্রিধারী। তার পর থেকে পরাগের উত্থান চোখে পড়ার মতো। ২০১৭-তে সিটিও হওয়ার কয়েক বছরের মধ্যেই সংস্থার শীর্ষে উঠে এলেন পরাগ।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন