ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মেসেজ ডিলিট করার সময়সীমা বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ১২:১৭

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ হিসেবে বেশ জনপ্রিয়। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। প্রতিনিয়ত নিজেদের আপডেট করতে ব্যস্ত প্রযুক্তি জায়ান্টটি।

প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান পোক্ত করতে আর ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। খুব শিগগিরই ‘ডিলিট মেসেজ ফর এভরিওয়ান’ ফিচারটির সময়সীমা বাড়াতে চলেছে তারা। সেই ঘোষণাও আসতে চলেছে খুব দ্রুতই।

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর তা ডিলিট করা যায় তা সবাই জানেন। তবে তার সময়সীমা ছিল খুবই কম। ‘সিন’ হওয়ার পরে মুছে দিতে চাইলে এখন সর্বোচ্চ সময় পাওয়া যায় ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড। তবে দীর্ঘদিন ধরেই এই নিয়ে চিন্তাভাবনা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অবশেষে সেই সময়সীমা বাড়িয়ে একেবারে এক সপ্তাহ করার ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে।

ডব্লিউঅ্যাবিটাইনফোর তরফ থেকে জানানো হয়েছে, পরবর্তী আপডেটে মেসেজ মুছে ফেলার জন্য ৭ দিন ৮ মিনিটকে সর্বোচ্চ সীমা হিসেবে ধরা হবে। অর্থাৎ আগের থেকে অনেক বেশি সময় পাবেন ইউজাররা।

এর আগে শোনা গিয়েছিল মেসেজ ডিলিট করার ক্ষেত্রে কোনো বাঁধাধরা সময়সীমা রাখবে না হোয়াটসঅ্যাপ। সপ্তাহ, মাস, বছর পেরিয়েও পুরনো মেসেজ ডিলিট করা যাবে। তবে শেষ পর্যন্ত তেমন অপশন না রেখে বর্তমান সময়সীমাকে বাড়ানোর সিদ্ধান্তই নিতে চলেছে ফেসবুকের মালিকানাধীন এই সংস্থা। খুব শিগগিরই এ ব্যাপারে ঘোষণা আসতে পারে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে।

সূত্র: এনডিটিভি গ্যাজেটস

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন