ঝটপট তৈরি করুন ফুলকপির পাকোড়া
শীতকালীন সবজির তালিকায় উপরেই থাকে ফুলকপির নাম। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। ফুলকপি খেতে পছন্দ করেন না, এমন মানুষ কমই পাওয়া যাবে। ফুলকপি খাওয়া যায় নানাভাবে। ঝোল কিংবা ভাজি তো খাওয়া হয়ই, আজ জেনে নিন ফুলকপির পাকোড়া তৈরির রেসিপি। সুস্বাদু এই পাকোড়া শীতের বিকেলটাকে আরো বেশি জমিয়ে দিতে পারে।
তৈরি করতে যা লাগবে : ফুলকপি ১টি, বেসন ১ কাপ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, টালা ধনে গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন : ফুলকপি পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর টুকরা করে কেটে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন। পুরোপুরো সেদ্ধ করবেন না, অর্ধেকের একটু বেশি সেদ্ধ হলেই নামিয়ে নিন। এরপর পানি ঝরিয়ে নিন।
একটি পাত্রে সব ফুলকপি, পানি ও তেল বাদে উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তার সঙ্গে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারটি খুব বেশি ঘন বা পাতলা করবেন না, এটি হবে মাঝারি ঘনত্বের।
কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে গরম হতে দিন। গরম হলে ফুলকপির টুকরো ব্যাটারে চুবিয়ে সেই তেলে ছেড়ে দিন। চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে ভেজে তুলুন। সোনালি রং হলে তুলে কিচেন টিস্যুর উপর রাখুন। এতে বাড়তি তেল ঝরে যাবে।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত