ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

দুই ঘণ্টার চেষ্টায় কোনাবাড়ীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ৩:৫৫
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড কারখানায় লাগা আগুন দুপুর ২টার দিকে নিয়ন্ত্রণে আসে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।
 
তিনি বলেন, কারখানার নিচতলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গোডাউনে বিপুল পরিমাণ ইলাস্টিক থাকায় অতিরিক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আগুন নিয়ন্ত্রণে একটু বেশি সময় লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
এর আগে মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুনের ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার