ফটিকছড়িতে চলছে অবৈধ বালু উত্তোলন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন ও মিরসরাই উপজেলার কয়লার ওপর দিয়ে বয়ে যাওয়া কয়লাখালের কয়েকটি স্থানে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় বালু ব্যবসায়ীরা অবৈধভাবে এ নদী থেকে বালু উত্তোলন করায় নদী ও রাস্তাঘাট, তারাখো রাবার বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য এবং নদীর আশপাশের বাড়িঘর। বারবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানের পরও থামছে না বালু উত্তোলন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব।
সরেজমিন দেখা যায়, উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বালুটিলার সুবলছড়ি ও কালাকুম এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করেই কয়লা খাল হতে নির্বিকারে বালু উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।
স্থানীয়রা অভিযোগ করে জানান, কয়লাখাল থেকে নদী দীর্ঘদিন ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। কিছুদিন আগে ফটিকছড়ি ও মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুই জিপে আগুন ধরিয়ে দেন। তারপরও কোনোমতেই বালু উত্তোলন থামছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান, প্রশাসনের পক্ষে থেকে অভিযানের পর কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় আবার বালু উত্তোলন শুরু হয়েছে। রাতের আঁধারে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে এসব বালু। আর এসব কিছুর নেতৃত্বে দিচ্ছেন স্থানীয় কিছু প্রভাবশালী মহল। মাঝে মাঝে খবর পেয়ে করেরহাট স্টেশনে এ পর্যন্ত কয়েকটি গাড়ি আটক করে মামলা দেয় বন বিভাগ।
উত্তোলনের বিষয়টি সতত্য স্বীকার করে দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলম জানান, ওই সব স্থানে বালু উত্তোলন হচ্ছে বলে আমি গতকাল শুনেছি। অবৈধ কাজের কাছে আমি মাথা নত করব না সে যদি আমার বাপও হয়। এর আগেও সেখানে সাবেক ইউএনও মহোদয় অভিযান পরিচালনা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, আসলে অভিযানের আগেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় না। সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ