ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউকিয়ার ডে উদযাপন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২১ বিকাল ৫:৪২

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার (৩০ নভেম্বর) নিউক্লিয়ার ডে পালিত হয়। ব্যবস্থাপনা পরিচালক, এনপিসিবিএল ও রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. শৌওকত আকবর নিউক্লিয়ার ডে (পরমাণু দিবস) উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন।

এ সময় প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ড.ইয়াফেস উসমান অতিথিবৃন্দদের সাথে নিয়ে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি পারমাণবিক কেন্দ্র থেকে শুরু হয়ে রূপপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে পারমাণবিক কেন্দ্রের  ট্রেনিং সেন্টারে গিয়ে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- বায়েক-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. সানোয়ার হোসাইন, প্রকল্প ইনচার্জ মো. রুহুল কুদ্দুস টুটুল, প্রকল্পের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ড. অলোক চক্রবর্তী, রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট এলেক্ষী ডেইরি, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন- পারমাণবিকের সকল ঠিকাদারি প্রতিষ্ঠানের শতাধিক রাশিয়ান কর্মকর্তা, কর্মচারী, বাঙালি বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানে বিকেলে দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়