মানিকগঞ্জে পণ্যবাহী ট্রাকচাপায় যুবকের মৃত্যু
মানিকগঞ্জ পৌর এলাকায় পণ্যবাহী ট্রাকের চাপায় সেলিম আনোয়ার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় জহিরুল ইসলাম (২৮) নামে আরেক যুবক গুরুতর আহত হন। আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নারাঙ্গাই এলাকায় পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম আনোয়ার ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের আবদুল রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল আরোহী জহিরুল ইসলামের পেছনে বসে ধামরাই থেকে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন সেলিম আনোয়ার। এ সময় তারা ঢাকা-আরিচা মহাসড়কের নারাঙ্গাই এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে পৌঁছলে পেছন থেকে একটি বেপরোয়া গতির পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সেলিম মারা যান। এ সময় জহিরুল ইসলাম আহত হন। পরে খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্বার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকচালক মজিবর রহমানকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ