ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে মাদ্রাসাছাত্রী হত্যার ঘটনায় অভিযুক্ত চাচা আটক


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ১১-৬-২০২১ দুপুর ৪:২৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসাছাত্রী সানজিদাকে হত্যার প্রধান অভিযুক্ত রবিউলকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে দীর্ঘ ১০ ঘণ্টা অভিযান চালিয়ে আটক করেছেন সুনামগঞ্জ র‌্যাব সিপিসি-৩-এর সদস্যরা।
 
র‌্যাব জানায়, সানজিদাকে শ্বাসরোধ করে হত্যার পরপরই তার চাচা রবিউল হবিগঞ্জের শ্বশুরবাড়িতে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। টাকা-পয়সাসংক্রান্ত বিরোধের জের ধরে সানজিদাকে হত্যা করে তার আপন চাচা। আজ শুক্রবার (১১ জুন) দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুল এলাকায় র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ।
 
গত ৯ জুন রাতে জগন্নাথপুর উপজেলার গোয়ালগাঁও গ্রামের হাজীবাড়ির ছয়ফুল ইসালামের মেয়ে ও স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদাকে তার শয়নকক্ষে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আপন চাচা রবিউল ইসলাম। এ ঘটনায় সানজিদার বড় ভাই হাম্মাদ বাদী হয়ে রবিউলকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এমএসএম / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য