দৌলতখানে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বিক্রি হচ্ছে চড়া দামে
ভোলার দৌলতখানের বিভিন্ন বাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তবে কিছু কিছু সবজির দাম কমতে শুরু করলেও কাঁচামরিচ এখনো বিক্রি হচ্ছে চড়া দামে।
উপজেলার বাংলাবাজার, খায়েরহাট, নুর মিয়ার হাটসহ বিভিন্ন বাজারে সরেজমিন দেখা যায়, বাজারে শীতের আগাম নানা প্রকারের সবজির সরবরাহ বেড়েছে। তবে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে অনেক বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি শিম পাইকারি বাজারে ৪০-৪৫ টাকায়, খুচরা ৫৫-৬০ টাকা, ঢেঁড়স পাইকারি ৩০-৩৫ টাকা, খুচরা ৪৫-৫০ টাকা, বাঁধাকপি পাইকারি ২৩-২৫ টাকা, খুচরা ৪০ টাকা, ফুলকপি পাইকারি ৩০ টাকা, খুচরা ৪০-৪৫ টাকা, মুলা পাইকারি ১৮ টাকা, খুচরা ২৫-৩০ টাকা, বেগুন পাইকারি ৩০ টাকা, খুচরা ৪০ টাকা, কাঁচামরিচ পাইকারি ৫০-৫৫ টাকা, খুচরা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের একটি লাউ ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লাউশাক, লালশাক, পালংশাক, মুলাশাক আঁটিপ্রতি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে সবজির দাম বেশি। ফলে সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না।
বাংলা বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী মো. আবুল কালাম বলেন, স্থানীয় চাষিদের সবজি এখনো বাজারে আসেনি। খুলনা, যশোরসহ বিভিন্ন জেলা থেকে সবজি ভোলার আনায় পরিবহন খরচের কারণে বিভিন্ন বাজারে সবজির দাম বেশি।
এদিকে, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। উপজেলার বিভিন্ন বাজারের ক্রেতারা বলেন, বাজারে পর্যাপ্ত শীতের সবজি আছে কিন্তু দাম কমছে না। অন্যদিকে চড়া দামে মুরগি বিক্রি হচ্ছে, এখন ডিমের দামও বাড়ানো হয়েছে। এভাবে সবকিছুর দাম ইচ্ছামতো বাড়ানো হলে চরম দুর্ভোগে পড়বে মধ্যবিত্ত পরিবারগুলো।
তবে স্থানীয় সবজির সরবরাহ বাড়লে দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন বিক্রেতারা।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied